ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:২৬:৩০ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১২ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকরা আগামী ১২ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরাও এ সুযোগ পাবেন।

এ ছাড়া বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

এ ছাড়া অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এমফিল ও পিএইচডি অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকরাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য দিতে হবে ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে যারা ইতোমধ্যে মূল সনদ গ্রহণ করেছেন, তাদের সনদ বাবদ কোনো ফি দিতে হবে না।

নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা যাবে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন কার্ডে পেমেন্টের সুবিধা রয়েছে।

রেজিস্ট্রেশনসংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্টসংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহযোগিতা পাওয়া যাবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া convocation@nu.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সমাবর্তনের সুনির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক

রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক