ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবির ২৪ সদস্যের সাফল্য জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার পুলিশ মোতায়েন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ইউপি নির্বাচন কবে শুরু, সোমবার সময় জানাবে ইসি কক্সবাজারে ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা একনজরে নানা পাটেকরের বর্ণাঢ্য জীবন অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার পুলিশ মোতায়েন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৫:৪৮ অপরাহ্ন
বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার পুলিশ মোতায়েন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ১০ অক্টোবরের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিক্ষোভ ঘিরে আশপাশের রাজ্যগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় দিল্লিতে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লিতে ২২১টি সিএপিএফ কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর বাইরে দিল্লি পুলিশকে আরও ১১০টি সিএপিএফ কোম্পানি দেওয়া হয়েছে।

মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৮৫টি কোম্পানি, সশস্ত্র সীমা বলের (এসএসবি) ১০টি, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) সাতটি, র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সাতটি এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একটি কোম্পানি।

এ ছাড়া বিক্ষোভের সময় প্রায় ২০ হাজার দিল্লি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দিল্লির বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি থাকবে। উত্তর প্রদেশ ও হরিয়ানাসহ প্রতিবেশী রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো, সিসিটিভি নজরদারি এবং ফেস রিকগনিশন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতেও নজরদারি জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে সিজেপি ও কয়েকটি ছাত্রসংগঠন। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে। সিজেপি জানিয়েছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হবে।

সাম্প্রতিক সময়ে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দল ও বিভিন্ন সংগঠন অভিযোগ তুলে বিক্ষোভ করছে। নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে জুলাইয়ে সিজেপির যন্তর মন্তর কর্মসূচিতে প্রায় ১৫০টি সিএপিএফ কোম্পানি মোতায়েন করা হয়েছিল। কৃষকদের আন্দোলনের সময় মোতায়েন করা হয়েছিল ৯৩টি কোম্পানি। এবার নিরাপত্তা প্রস্তুতির পরিমাণ তুলনামূলকভাবে বড় আকারের।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে আন্তর্জাতিক টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবির ২৪ সদস্যের সাফল্য

নেপালে আন্তর্জাতিক টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবির ২৪ সদস্যের সাফল্য