ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’ আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান? নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১ বিশ্ব ডিম দিবস আজ বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৫:০৯:২১ অপরাহ্ন
বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও ক্রয় ভাউচার না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে, পূরবী শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রূপসী স্টোরকে ৫ হাজার, এলিগ্যান্টকে ৬ হাজার এবং মিনি মার্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, রূপসী স্টোর ও এলিগ্যান্টে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও ক্রয় ভাউচার পাওয়া যায়নি। মিনি মার্টে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকার অভিযোগে জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার অর্থ প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে।

অভিযানের সময় চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে ডাবের দামও যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর