ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান? নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১ বিশ্ব ডিম দিবস আজ বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির ফায়ার সার্ভিসের ৫৩ কর্মকর্তা-কর্মচারী পেলেন মহাপরিচালকের প্রশংসা চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী বেসিক স্কুবা ডাইভিং কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৯:০৭ অপরাহ্ন
‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

টালিউড অভিনেতা দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি দিয়ে প্রথমবার পরিচালকের দায়িত্বও পালন করছেন দেব। একই সঙ্গে তিনি সিনেমাটির প্রযোজক ও নায়ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করে। বিশেষ করে অভিনেতা জিতের উপস্থিতি দুই তারকার ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন পর একই মঞ্চে দেখা যায় টালিউডের দুই জনপ্রিয় অভিনেতা দেব ও জিৎকে।

দেবের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন জিৎ। তবে তাঁর উপস্থিতি শুধু শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি। মঞ্চে দাঁড়িয়ে দেবের সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে সিনেমা করার সম্ভাবনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে দেব বলেন, ‘দেশু ৭’ সফল হলে তাঁর পরবর্তী পরিচালিত সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে জিৎকে। দেবের এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শক ও ভক্তরা।

এ সময় ছবির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি মজা করে বলেন, তিনি হলে সেই সিনেমার নায়িকা হতে চান। জবাবে দেব বলেন, তাঁর বিপরীতে অন্য কোনো নায়ককে দেখতে চাইলে তিনি জিৎকেই বেছে নেবেন।

জিৎও ‘দেশু ৭’-এর সাফল্য কামনা করেন। ছবিটি সফল হলে দেবের পরবর্তী পরিচালিত সিনেমায় অভিনয়ের বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন তিনি। দেব-জিৎকে একসঙ্গে বড়পর্দায় দেখার প্রত্যাশা জানিয়ে অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা।

দেব ও শুভশ্রী দুজনেই অনুষ্ঠানে কালো পোশাক পরে উপস্থিত হন। এরই মধ্যে ‘দেশু ৭’-এর একটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত ও ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশের পাশাপাশি হাতে লেখা চিঠিতে দেবকে শুভেচ্ছা জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী