ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান? নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১ বিশ্ব ডিম দিবস আজ বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির ফায়ার সার্ভিসের ৫৩ কর্মকর্তা-কর্মচারী পেলেন মহাপরিচালকের প্রশংসা চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী বেসিক স্কুবা ডাইভিং কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি দিয়ে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে তরুণদের বাস্তবমুখী, প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়ন ও আধুনিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতা অর্জন জরুরি।

দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে শ্রেণিকক্ষে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নয়ন জরুরি।

আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে তিনি বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি চর্চার পাশাপাশি বাংলায় জ্ঞানচর্চা ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশেও গুরুত্ব দেন তিনি।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী