ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’ ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩ হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের ১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন
১ রান করেই অদ্ভুতভাবে উদযাপন করলেন লিটন

এক রান নিয়েই ব্যাট তুলে প্যাভিলিয়নের দিকে অভিবাদন জানানো—সাধারণত এমন দৃশ্য দেখা যায় কোনো মাইলফলক ছোঁয়ার পর। কিন্তু প্রথম রানেই উদযাপন! ক্রিকেটে এমন দৃশ্য বিরল। আফগানিস্তানের বিপক্ষে গতকাল সেই দৃশ্যই দেখালেন লিটন দাস। একটি রান নিয়েই ব্যাট তুললেন ড্রেসিংরুমের দিকে, মুখে মুচকি হাসি।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে এমন উদযাপন করেছিলেন বিরাট কোহলিও। টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর রানখরা কাটাতে মরিয়া ছিলেন তিনি। অবশেষে একটি রান নেওয়ার পরই শূন্যে ঘুষি ছুড়ে মুচকি হেসেছিলেন কোহলি। যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।

লিটনের পরিস্থিতিও ছিল প্রায় একই রকম, বরং আরও কঠিন। আগের তিন টেস্ট ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন তিনি। এরপর এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়েও শূন্য রানে ফেরেন। অথচ এর ঠিক আগের টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছিলেন লিটন। টানা চারবার শূন্য রানে আউট হওয়ার পর তাঁর ওপর চাপ তৈরি হওয়াই স্বাভাবিক।

গতকাল ইয়ামিন আহমদজাইয়ের বলে প্রথম রানটিও সহজে আসেনি। গুড লেন্থের বল ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ থার্ড ম্যানের দিকে। সুযোগ বুঝে এক রান নেন লিটন। এরপরই ব্যাট তুলে সেই উদযাপন—যেন রানখরা কাটানোর স্বস্তি ভাগ করে নিলেন সতীর্থদের সঙ্গে।

তবে দিনের গল্প শুধু প্রথম রানেই থেমে থাকেনি। বাংলাদেশের ইনিংস যখন কিছুটা চাপে, তখন দলের হাল ধরেন লিটন। ২২৩ রানে চার উইকেট হারানোর পর ইনিংস দ্রুত ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি।

ফিফটি পূর্ণ করেও আবার ব্যাট তুলে অভিবাদনের জবাব দেন লিটন। তাঁর অর্ধশতক বাংলাদেশকে ৩০০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করে। প্রথম রানের উদযাপন থেকে ফিফটির আনন্দ—দিনের শুরুতে ব্যক্তিগত স্বস্তির মুহূর্তটি শেষ পর্যন্ত হয়ে ওঠে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা