ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১২:১৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১২:১৪:১৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা থেকেই জনগণ এবার বিএনপিকে ভোট দিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজিরউদ্দীন জেহাদের শাহাদাতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

স্বৈরাচারী শাসনামলে দেশ বারবার সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, ‘১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর গণতন্ত্র উদ্ধার হলেও আওয়ামী লীগ আবারও স্বৈরাচার হয়ে ফিরে এলো। শত শত গুম-খুনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আবারও রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে। এভাবে আর রক্ত দিতে হবে না।’

১৯৯০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে মিছিলে গুলি চালানোর ঘটনা তুলে ধরে আমান বলেন, সেদিন দৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নাজিরউদ্দীন জেহাদ। স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে জেহাদ পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিবুন্নবী খান সোহেলসহ নব্বইয়ের দশকের ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া শহীদ জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু

সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু