ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায়

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:৪৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:৪৪:১৯ অপরাহ্ন
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসায় তিনটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, অর্থ লেনদেন ও জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের দাবি, নিয়োগবিধি অনুসরণ করেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর মাদ্রাসাটিতে অফিস সহায়ক, ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এর আগে ৭ জুলাই এলাকাবাসী মানববন্ধন করেন। পরে ১৩ জুলাই অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট দাবি করে পাল্টা মানববন্ধন করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জমিদাতা ও স্থানীয় বাসিন্দারা।

অভিযোগকারীদের দাবি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার ও আবেদন গ্রহণে স্বচ্ছতার ঘাটতি ছিল। তাঁদের অভিযোগ, নিয়োগ পরীক্ষা অধ্যক্ষের নিজ বাড়িতে নেওয়া হয় এবং পরে মাদ্রাসায় ফলাফল ঘোষণা করা হয়। তিনটি পদের বিপরীতে মাত্র ১৩ জন পরীক্ষার্থীকে দেখানো হয়েছিল বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, উমর মজিদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের ছেলে সুমনকে ২০ শতাংশ জমির বিনিময়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ল্যাব সহকারী পদে হাবিবুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা এবং পরিচ্ছন্নতাকর্মী পদে সাদেকুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে এসব অর্থ লেনদেনের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ৭ জুলাই এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে মাইদুল, রোস্তম, মোতালেব, রুবেল ও শামসুন্নাহার বেগমসহ স্থানীয়রা নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। অর্থ বা জমির বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

মাদ্রাসাসংলগ্ন এলাকার বাসিন্দা রোস্তম আলী বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পেছনে যাঁরা শ্রম ও মেধা দিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের বাদ দিয়ে অর্থ বা উপঢৌকনের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে।

জমিদাতা প্রয়াত আব্দুল জব্বারের নাতি আতিকুর রহমান বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেয়ে আবেদন করতে গেলে অধ্যক্ষ তাঁকে জানান, আবেদনের সময় শেষ হয়ে গেছে।

অন্যদিকে, ১৩ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পাল্টা মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। তাঁদের বক্তব্য, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ প্রচার করা হয়েছে। মাদ্রাসায় স্বাভাবিক পাঠদান ও কার্যক্রম চলছে এবং নিয়ম মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

নিয়োগের সময় মাদ্রাসার তৎকালীন সভাপতি আতাউর রহমান বকসী বলেন, অর্থ লেনদেনের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে জমির বিনিময়ে চাকরি দেওয়ার কথা কয়েকজন তাঁকে জানিয়েছেন। বিষয়টির সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন।

অধ্যক্ষ খলিলুর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়োগবিধি অনুসরণ করেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগও সঠিক নয়। তাঁর দাবি, ২০ শতাংশ জমি তিনি নিজের অর্থ দিয়ে কিনেছেন।

অধ্যক্ষ খলিলুর রহমান নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স