ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন
মেহেরপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড

মেহেরপুরের গাংনী সীমান্তে ছয় বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে সীমান্ত পিলার ১৩৭-এর কাছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও চার নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন।

এ সময় রংমহল বিওপির নিয়মিত টহলদল বিষয়টি দেখতে পেয়ে দ্রুত জিরো লাইনে অবস্থান নেয় এবং বাধা দেয়। বিজিবির সতর্ক অবস্থান ও বাধার কারণে বিএসএফ ওই ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠাতে পারেনি।

রংমহল বিওপির নায়েব সুবেদার বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ছয় বাংলাদেশি সীমান্ত পিলার ১৩৭ থেকে কাঁটাতারের ওপারে ভারতের ভূখণ্ডে আনুমানিক ১০০ গজ ভেতরে অবস্থান করছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স