ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:২৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:২৩:০৮ অপরাহ্ন
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। আহতরা কিং খালিদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, নিহত ব্যক্তিরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা, দেশে তাঁদের পরিবার কোথায়—এসব তথ্য জানার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে এর আগেও বাংলাদেশির প্রাণহানি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক।

তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশির প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভাল সরকারের অগ্রাধিকার। রিয়াদে বাংলাদেশ মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছে এবং হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

হামলার পর রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ওই সময় কিং খালিদ বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, সৌদি সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর মরদেহ যত দ্রুত সম্ভব পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ