১১ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা ও মুন্সিগঞ্জের নদী ও সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
কোস্ট গার্ডের আউটপোস্ট বাহারছড়া ও শাহপরী, কন্টিনজেন্ট রায়পুর, কোস্ট গার্ড স্টেশন রূপসা, কম্পোজিট স্টেশন পদ্মা, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা ঘাট, আকিলপুর ঘাট, আলেকদিয়া ঘাট ও বাঁশবাড়িয়া ঘাট; লক্ষ্মীপুরের রায়পুর থানার সাজু মোল্লার ঘাট, আলতাফ মাস্টারের ঘাট ও পুরাতন বেড়িবাঁধ; খুলনার রূপসা থানার রূপসা ঘাট, জেলখানা ঘাট ও ৭ নম্বর ঘাট এবং মুন্সিগঞ্জের লৌহজং থানার মাওয়া পুরাতন ঘাট, শিমুলিয়া ফেরিঘাট ও কবুতরখোলা সংলগ্ন নদী ও সমুদ্র এলাকায় তৎপরতা চালানো হয়।
জি বাংলা ডেস্ক