ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৮:৩২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৮:৩২:৫২ পূর্বাহ্ন
এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠস্বর নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠস্বর নকল করতে এআইয়ের অপব্যবহারের বিষয়ে সতর্ক করে শায়খ সুদাইস বলেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ইসলামী শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ এবং মিথ্যাচারের অন্তর্ভুক্ত।

প্রযুক্তির সাহায্যে অন্যকে প্রতারিত করা, অন্যের পরিচয় ধারণ করা কিংবা কেউ বলেননি—এমন বক্তব্য তাঁর নামে প্রচার করার বিষয়েও সতর্ক করেন তিনি।

তবে শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করে তিনি এগুলো দায়িত্বশীলতার সঙ্গে এবং কল্যাণকর কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

তিনি সতর্ক করে বলেন, যাচাইহীন তথ্য গুজব ছড়াতে পারে, পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে পারে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে এবং জনসাধারণের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা

সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা