ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:১০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:১০:০৩ অপরাহ্ন
মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

ভারতের ইন্টারনেট বাজারে ইলন মাস্ক ও মুকেশ আম্বানির ব্যবসায়িক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। মাস্ক জানিয়েছেন, ভারতে স্টারলিংকের ইন্টারনেট সেবা সাশ্রয়ী মূল্যে দিতে হবে। তাঁর এ মন্তব্যে দেশটির দীর্ঘদিনের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে, কয়েক দিনের মধ্যেই জিওর মূল প্রতিষ্ঠানের ভারতের ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার কথা রয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, ভারতে স্টারলিংকের দাম বেশি হলে মানুষ তা কিনবে না। তাই স্পেসএক্সকে সেবাটির মূল্য সাশ্রয়ী রাখতে হবে। তাঁর মতে, প্রতিযোগিতা সব সময় সাধারণ মানুষের উপকার করে এবং তাদের সামনে বেছে নেওয়ার সুযোগ বাড়ায়। মাস্কের ভাষ্য, এতে আম্বানির মুনাফা কমতে পারে, তবে তাঁর ব্যবসা বন্ধ হয়ে যাবে না। তবে ভারতে স্টারলিংকের নির্দিষ্ট মূল্য এখনো ঘোষণা করেননি তিনি।

ভারতে মোবাইল ডেটার দাম প্রতি গিগাবাইটে প্রায় ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের সর্বনিম্ন দামগুলোর একটি। কম দামে ডেটা দেওয়ার কৌশলেই দেশটির বাজারে বড় অবস্থান তৈরি করেছে জিও।

কেনিয়ার মতো বাজারে একই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি করেছে মাস্কের প্রতিষ্ঠান। এবার স্পেসএক্স নিজেই মোবাইল অপারেটর হিসেবে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে, যার শুরু হবে যুক্তরাষ্ট্রে।

সাম্প্রতিক কয়েকটি পোস্টে মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও আম্বানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভারতের অন্যতম বড় ইন্টারনেট বাজারে স্টারলিংকের প্রবেশ আটকে রেখে জিওকে সুবিধা দেওয়া হচ্ছে।

শুক্রবার গভীর রাতে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করে তাঁকে স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানান মাস্ক। মোদির সঙ্গে মাস্কের দীর্ঘদিনের প্রকাশ্য সুসম্পর্কের প্রেক্ষাপটে তাঁর এমন মন্তব্যকে অবস্থানের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তবে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। সরকারের বক্তব্য, স্টারলিংক, জিওসহ তিনটি স্যাটেলাইট প্রকল্পই চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত করা হচ্ছে না।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া