ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৩০:৫৫ অপরাহ্ন
বিচ্ছিন্ন মাথার জন্য সময় বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়, অন্যথায়...

ভারতের মণিপুরে নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে নাগা সম্প্রদায়ের একটি সংগঠন। নির্ধারিত সময়ের মধ্যে মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে, রাজ্যটির তিন জেলায় পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কাংপোকপি জেলার মাকুই আশাং গ্রামে শনিবার সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫২ বছর বয়সী অজিনবৌ আর নিহত হন বলে অভিযোগ উঠেছে। মাথাবিহীন তাঁর মরদেহ রোববার রাতে ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।

জয়েন্ট ট্রাইবস কাউন্সিল মণিপুর জানিয়েছে, অজিনবৌয়ের বিচ্ছিন্ন মাথা এখনো উদ্ধার করা যায়নি। পরিবারের কাছে মাথাটি ফিরিয়ে দিয়ে সম্মানজনক দাফনের ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ময়নাতদন্ত করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে সংগঠনটি।

রোববার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার জন্য দায়ী করে। তাদের ভাষ্য, এ হত্যাকাণ্ড মানবতার প্রতি চরম অবমাননা। ৪৮ ঘণ্টার মধ্যে মাথাটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, অন্যথায় ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছদ্মবেশী পোশাক পরা সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে অজিনবৌয়ের বিচ্ছিন্ন মাথা দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

তিন জেলায় সংঘর্ষ, নিহত ৯

মণিপুরে নতুন করে সহিংসতার সূত্রপাত হয় শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে। কুকি-অধ্যুষিত ওই গ্রামে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে পাঁচ সন্তানের ২২ বছর বয়সী এক মা নিহত হন। গ্রামটি নাগা-অধ্যুষিত কামজং জেলার মধ্যে অবস্থিত। এ হত্যাকাণ্ডের পর কুকি ও নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়, যা শনিবার সকাল পর্যন্ত চলে।

এরপর কামজং, উখরুল ও কাংপোকপি জেলায় শুক্রবার ও শনিবার পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত হন।

মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, শান্তি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘাত-সহিংসতায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বহু বাড়িঘর।

এর আগে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। এ ঘটনায় এখনো ৪৯ জন নিখোঁজ রয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে