ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের যৌথ অভিযান সরানো হচ্ছে সচিবালয়, ব্যয় হবে ৩৫০০ কোটি টাকা রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৫৬:১৮ অপরাহ্ন
দোকানপাটের সামনে আবর্জনা নয়, পরিচ্ছন্ন পরিবেশ চাই: ডিএসসিসি প্রশাসক

নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন এলাকায় এসটিএস সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিরলস পরিশ্রম করে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করেন। তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো সবার দায়িত্ব। তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পুরো ঢাকা শহর অপরিচ্ছন্ন হয়ে পড়বে। এতে জনস্বাস্থ্য ও নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়বে।

আবদুস সালাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কর্মীদের উৎসাহিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাসাবাড়ি ও দোকানপাটের সামনে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও বর্জ্য ব্যবস্থাপনা বা পরিচ্ছন্নতাসংক্রান্ত সমস্যা দেখা দিলে সিটি করপোরেশনকে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতার সঙ্গে জনস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিচ্ছন্নতাকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত অভ্যাস ও সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরকে সবুজ রাখতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, “আসুন, এই ঢাকাকে নিজের শহর হিসেবে বিবেচনা করি। আপনি-আমি বদলালে ঢাকা শহরও বদলে যাবে। আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার চেষ্টা করি।”

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা, ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ