ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:০৫:১৬ পূর্বাহ্ন
মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতে মারা গেছেন।’

২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান মিতে। এতে তিনি রসায়নের শিক্ষক থেকে মাদকসম্রাট হয়ে ওঠা ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করেন। ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা পান ব্রায়ান ক্র্যানস্টন।

প্রতিবেদন অনুযায়ী, সেরিব্রাল পালসি বা মস্তিষ্কজনিত পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন মিতে। নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজটিতে চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলেন তিনি। পাশাপাশি প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির পক্ষে কাজ করেন।

শন রেইলি জানান, মিতে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি মিতে ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজসেবামূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত সিরিজ হিসেবে পরিচিত। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন সিরিজ হিসেবে এটির নাম উল্লেখ করেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা

২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা