ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা

এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:০৯:৫৯ পূর্বাহ্ন
এআই নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল জয়পুরহাটের শিক্ষার্থী আশিক

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আশিক আহমেদ।

এ গবেষণার জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের প্রতিযোগিতায় ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন করেছে সে। পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক একটি প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কথাও জানিয়েছে আশিক।

সোমবার (১২ অক্টোবর) আশিকের এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

আশিকের বাড়ি জয়পুরহাটের পাশের উপজেলা ক্ষেতলালের কাঁচাকুল গ্রামে। তার বাবা মিজানুর রহমান ও মা আকলিমা। সে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আশিক জানায়, তার গবেষণার বিষয় ছিল ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কী কী উপায়ে ব্যবহার করা যেতে পারে। শিক্ষা খাতে এআইয়ের সম্ভাব্য প্রয়োগ, শিক্ষার্থীদের শেখার সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়াকে সে অনুপ্রেরণাদায়ক বলে মনে করছে।

এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক ইমার্স এডুকেশন আয়োজিত একটি প্রবন্ধ প্রতিযোগিতায়ও স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে জানায় আশিক। তার ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের আওতায় অক্সফোর্ড, কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে গবেষণা এবং আন্তর্জাতিক জার্নালে লেখা প্রকাশের সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি তার গবেষণা ও লেখালেখির আগ্রহ বাড়াবে বলে আশা করছে আশিক। একই সঙ্গে তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি গবেষণা, সৃজনশীল কাজ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে বলে মনে করছে সে।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক গবেষণায় স্বীকৃতি পাওয়া আনন্দের বিষয়। সঠিক লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে। আশিকের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। আশিকের এ অর্জন অন্য শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ