ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:৩৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:৩৩:২২ পূর্বাহ্ন
ইরানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বললেন দোভাল

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজার সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় নাবিকদের ওপর হামলার পর এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে, তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে দিল্লির ইরানি দূতাবাস জানিয়েছে, পশ্চিম এশিয়া ও বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।

গত মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর ভারত সফরের এক মাসের মধ্যে দোভালের সঙ্গে মহসিনের এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহসিন রেজা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। পদটি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের সঙ্গে তুলনীয়। ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, দুই দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির অস্থিরতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তার বিষয়টিও দোভাল ও মহসিনের আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাচক্রে, গত রোববার ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি পেরোনোর সময় পরপর দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। উভয় জাহাজেই ভারতীয় নাবিকেরা ছিলেন।

নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ এমটি পেট্রো ডলফিনে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। রোববার জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এতে নয়জনকে উদ্ধার করা গেলেও বাকি দুই ভারতীয় নাবিকের খোঁজ পাওয়া যায়নি।

এরপর একই রুটে যাচ্ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ভলথেরা। ওই জাহাজেও ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। দ্বিতীয় জাহাজটিতে হামলা হলেও নাবিকেরা সবাই নিরাপদে রয়েছেন। হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ভারত।

বিবৃতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। পশ্চিম এশিয়ায় পণ্যবাহী জাহাজে বারবার হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও উদ্বেগ জানিয়েছে দিল্লি।

গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদে জানিয়েছিল, ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে ওই অঞ্চলে ১০ জন নাবিকসহ মোট ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন।

এ পরিস্থিতিতে দোভাল ও মহসিনের ফোনালাপে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলপিজি নিয়ে কারসাজি করলে কঠোর হাতে দমন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

এলপিজি নিয়ে কারসাজি করলে কঠোর হাতে দমন করবে সরকার: বাণিজ্যমন্ত্রী