ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:৫৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:৫৯:২৩ পূর্বাহ্ন
‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি অন্য দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঘটনাটিকে অস্বাভাবিক উল্লেখ করে এর নেপথ্যে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করে আড়ালে কোনো পক্ষ কলকাঠি নাড়ছে কি না, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।’

ফারুকী বলেন, ‘গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভিতরে বেশ কয়েকটা গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছুই অনুমান করতে পারবেন। এই রকম অবস্থায় দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়া কে বা কারা এই অদরকারি কাজটা করাইছে সেটা খুঁজে দেখেন। রবীন্দ্রনাথকে বাংলাদেশে সরকারিভাবেই সেলিব্রেট করা হয়। ওটা কেউ আটকাইতে গেছে বইলা আমরা শুনি নাই।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু এই শিল্পকলার দেয়ালের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনকে দিয়া রবীন্দ্রনাথ ছাড়াও বাকী দুইজনকে হঠাৎ করে যে ঢোকানো হইলো সেটাতো আমাদের এখানে রেগুলার বা সাধারণ ঘটনা না। মানে এই অ-সাধারন ঘটনাটা কার মাথা থেকে আসছে এটা খোঁজ নিলেই বুঝবেন তাদের ধান্দাটা কী? কে কাকে দিয়া এই অপ্রয়োজনীয় এবং অ-সাধারণ কাজটা করাইলো সরকারের গোয়েন্দা সংস্থাগুলি আশা করি এই বিষয়ে খোঁজ খবর নিবে।’

ছবিতে কালি দেওয়ার ঘটনাকে ‘ফালতু বিপ্লব’ উল্লেখ করে সমালোচনাও করেন তিনি।

ফারুকী লেখেন, ‘যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো সময় আসছে সরকারের সংস্থাগুলির বোঝার যে কে কোথায় কোন চাল চালতেছে। এগুলার মূল উদ্দেশ্য ফোকাস অন্য দিকে নেয়া এবং আমাদেরকে অন‍্য আলাপে ব‍্যস্ত রাখা।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রসঙ্গ একটাই—বাংলাদেশ। বাংলাদেশ পুনর্গঠন! রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক—সবভাবে। এবং আলাপের প্রসঙ্গ একটাই কী কী ভাবে ফ‍্যাসিবাদি শক্তি আমাদের এই ক্ষেত্রগুলিকে ধ্বংস করছে এবং কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়।’

এর আগে শিল্পকলার দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু। ১০ গুণী ব্যক্তির মধ্যে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এবং ঔপন্যাসিক ও ছোটগল্পকার হাসান আজিজুল হকের প্রতিকৃতি না থাকায় প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতিকৃতি আঁকা নিয়েও সমালোচনা করেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ