ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই নারী শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারসহ সবাইকে সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা দিল্লিতে রেড অ্যালার্ট জারি লালমনিরহাট সীমান্তে ২ লাখ ৯ হাজার টাকার মাদকসহ আটক ২ মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য মদসহ দম্পতি আটক তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০১:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০১:১৪:১৮ অপরাহ্ন
সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

সংসদ সদস্যরা (এমপি) ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় সঙ্গে নিতে পারবেন শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে। অন্য কাউকে তাঁদের গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির সচিবালয়ে প্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন এমপিরা। তাঁদের প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। অনুমোদন ছাড়া বা যথাযথ যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তিদের প্রবেশ নিরাপত্তা ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করার পাশাপাশি তাঁদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা কার্যকর হলে এমপিদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কেউ তাঁদের ব্যক্তিগত গাড়িতে করে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা