ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক ‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:০৬:৫৬ অপরাহ্ন
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সরকারি চালের বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার মাধবপুর উপজেলার ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতাদের সঙ্গে বরাদ্দের বিষয়টি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।

সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, “ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার।” পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায়, অঞ্জন বনিক, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামা কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ কাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদলের আহ্বায়ক কবির খান চৌধুরীসহ পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির