ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:০৪:৪৩ অপরাহ্ন
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে নরসিংদীর রায়পুরায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার সিরাজনগর এম এ মনসুর আলী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শোভাযাত্রা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় উপজেলা সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়া পরিচালনায় সহযোগিতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা সিভিল ডিফেন্সের ইনচার্জ নাসির উদ্দীন, বিএনপির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজকেরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ, আগাম প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ