ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ৩৪ লাখ টন খাদ্য মজুদ করবে সরকার: তথ্য উপদেষ্টা তিস্তা ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মোটরসাইকেল জব্দ মালয়েশিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার ১ সানজি গ্রুপের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:৫৯:৩৭ পূর্বাহ্ন
‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

মসজিদ বা মন্দির থেকে জুতা কিংবা ফ্যান চুরি করা ব্যক্তিদের মধ্যে ধর্মীয় অনুভূতি কাজ করে না বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

তিনি বলেন, পিরোজপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। কেউ এই বন্ধন ভাঙার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পিরোজপুর শহরের আখড়াবাড়ি ও পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, “এখানে এসে আমার মনে হয়েছে, সবার মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। কেউ এই সম্প্রীতির বন্ধন ভাঙতে চাইলে আমরা তা রুখে দেব। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষও আমাদের পাশে থেকে সহযোগিতা করলে দায়িত্ব পালন আরও সহজ হবে।”

তিনি আরও বলেন, পূজা চলাকালে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

ধর্মীয় উপাসনালয়ে চুরির প্রসঙ্গ তুলে ডিআইজি বলেন, মসজিদ বা মন্দির থেকে যারা জুতা কিংবা ফ্যান চুরি করে, তাদের কাছে ধর্মীয় পরিচয় কোনো বিষয় নয়। এসব চোরের মধ্যে ধর্মীয় অনুভূতি কাজ করে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ এবং পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম।

এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন ডিআইজি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা

বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে হুতিদের হামলা