বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের কাছ থেকে নীলফামারী জেলা পুলিশের পক্ষে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
এ অর্জনকে নীলফামারী জেলা পুলিশের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ সম্মাননা জেলা পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট পুলিশরা আশা করছেন।
এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। এ সম্মাননা পাওয়া আমাদের জন্য গর্বের।
জি বাংলা ডেস্ক