ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে বাংলাদেশ দল

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১১:২৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১১:২৯:৪২ পূর্বাহ্ন
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে কুয়েতে বাংলাদেশ দল

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশের ফুটবল ক্লাব ফর্টিজ এফসি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরে কুয়েতে পৌঁছায় দলটি। এ সময় বিমানবন্দরে কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। আগামী ১৭ অক্টোবর রাতে স্বাগতিক কুয়েতের আল কাদসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্টিজের ঐতিহাসিক এই অভিযান শুরু হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের ক্লাবটির অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের এফসি রেগার তাদাজ। কুয়েতের হাওয়াল্লিতে অবস্থিত মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রথমবারের মতো এশিয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ফুটবলের সক্ষমতা তুলে ধরবে ফর্টিজ—এমনটাই প্রত্যাশা তাঁদের।

প্রবাসের মাটিতে দেশের ক্লাবকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকার আশাও করছেন কুয়েতের বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ফর্টিজ এফসির।

এশিয়ার ফুটবল মঞ্চে প্রথম অভিযান কতটা স্মরণীয় করে রাখতে পারে বাংলাদেশের ফর্টিজ, এখন সেটিই দেখার অপেক্ষা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার