ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘আমি বন্দী কারাগারে’ গায়ক মুজিব পরদেশী কারাগারে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার জবিতে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ, ভিপি-জিএসকে মেরে বের করে দেওয়ার অভিযোগ স্বাস্থ্যখাতের বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি শফিকুল ইসলাম মিলন

আর্জেন্টিনা চতুর্থ শিরোপা জিততে পারবে না, এবার স্পেনের পালা—ইকার ক্যাসিয়াস

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:১৭:০৫ অপরাহ্ন
আর্জেন্টিনা চতুর্থ শিরোপা জিততে পারবে না, এবার স্পেনের পালা—ইকার ক্যাসিয়াস

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনাকে খোঁচা দিয়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তাঁর বিশ্বাস, এবার আর্জেন্টিনা ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে না; বরং স্পেনই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস লেখেন, ‘তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকার কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।’

বুধবার (১৫ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে ইংল্যান্ড শুরুতে এগিয়ে গেলেও গোলের পর দলটির রক্ষণাত্মক কৌশলের কঠোর সমালোচনা করেন ক্যাসিয়াস।

ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে লিড পাওয়ার পর কোচ টমাস টুখেলের দল আক্রমণাত্মক ফুটবল ছেড়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয়।

এ প্রসঙ্গে ক্যাসিয়াস বলেন, ‘গোল করার পরই তারা পুরো দল নিয়ে নিচে নেমে যায়। একেবারে কাপুরুষোচিত কৌশল! নিজেদের ডি-বক্সের বাইরে প্রায় বেরই হয়নি তারা। ফলে আর্জেন্টিনা বারবার আক্রমণের সুযোগ পেয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচের ফল অন্যরকম হওয়ার সুযোগ খুব কম ছিল।’

ম্যাচ শেষে দেওয়া আরেক পোস্টে সাবেক স্প্যানিশ অধিনায়ক লেখেন, ‘ইংল্যান্ড নিজেদের ভুল রণকৌশলের কারণেই হেরেছে। শেষ ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছে।’

ইংল্যান্ডের রক্ষণ ভেঙে শেষ পর্যন্ত সমতায় ফেরে আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে স্পেন শিরোপা জিতলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক