ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:০৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:০৪:১১ পূর্বাহ্ন
সৌদির যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদি আরবের একটি যুদ্ধবিমানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে হুতি গোষ্ঠী। সংবাদমাধ্যম আনাদোলুর বরাতে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি সৌদি যুদ্ধবিমানে আঘাত হানে। এতে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। তাঁর দাবি, যুদ্ধবিমানটি ছিল সৌদি আরবের ‘টাইফুন’ মডেলের এবং এটি পশ্চিম সৌদি আরবের তায়েফ বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

তবে হুতিদের এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার দাবিও করেছিল হুতিরা। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে নতুন এ দাবি সামনে এসেছে।

আনাদোলুর তথ্য অনুযায়ী, সরকারি বিবৃতির ভিত্তিতে ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ১০টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২০ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান চলাচল।

২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে। ২০১৪ সাল থেকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর জুলাই থেকে সংঘাত পরিস্থিতির আবারও অবনতি ঘটতে শুরু করে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন