ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ মিনিটে আর্জেন্টিনার ২৫৫ সফল পাস, ইংল্যান্ডের মাত্র ২০ পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু এয়ার ফ্রায়ারে রান্না করলে কি খাবারের পুষ্টিগুণ কমে যায়? গাজর কি সত্যিই দৃষ্টিশক্তি বাড়ায়? নিয়মিত রাতের খাবার না খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায় খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা সমালোচনার মুখে ইনস্টাগ্রামের বিতর্কিত এআই ফিচার বন্ধ করল মেটা আর্জেন্টিনা তুমি একটা বিউটি—ফেসবুক পোস্টে কেয়া পায়েলের উচ্ছ্বাস সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১; আহত ১৯

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:২৬:০৪ অপরাহ্ন
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১; আহত ১৯

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্র পরিচালিত শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। এতিম, পরিত্যক্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা এবং সামাজিক সহায়তা দিয়ে থাকে রাষ্ট্র পরিচালিত এ প্রতিষ্ঠান। খবর আল জাজিরা

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১০ জন আহত হন। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন আরও দুইজন। সাতজন মানসিক আঘাতের কারণে চিকিৎসা নিয়েছেন। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। সিভিল প্রোটেকশন বিভাগের প্রকাশিত ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের করিডরে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। এক শোকবার্তায় তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শিশুদের মৃত্যু এবং অন্যদের আহত হওয়ার সংবাদ তিনি গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন বলে জানিয়েছে আলজেরিয়ার সংবাদপত্র আলজেরি প্যাট্রিওটিক


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স