ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগ, মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১২:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:৫৯:৩০ অপরাহ্ন
নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগ, মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট

ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে প্রেমিককে হত্যার অভিযোগে অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। এতে তাঁর দাবি, প্রেমিক শিবা শর্মা আত্মহত্যা করেছিলেন।

২৮ বছর বয়সী রেস্তোরাঁ ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। গত শুক্রবার লখনৌয়ে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে শ্রদ্ধা ও তাঁর বোন পলাতক ছিলেন।

এক মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে শ্রদ্ধা অনুরোধ করেছেন, তাঁর নাম যেন কারও সঙ্গে জড়ানো না হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশের সঙ্গে সহযোগিতা করতে এবং বক্তব্য দিতে প্রস্তুত রয়েছেন।

ভিডিওতে শ্রদ্ধা বলেন, ‘আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মা মামলা সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।’

তিনি আরও বলেন, ‘দয়া করে আমার বর্তমান অবস্থা বিবেচনা করুন, আমি ভালো নেই। এই মুহূর্তে আমি শারীরিকভাবে সুস্থ নই। আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার নাম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়াবেন না, কারণ তাঁদের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই।’

পুলিশকে ‘পুরো সত্য’ জানাতে চান বলে দাবি করেছেন শ্রদ্ধা। তিনি বলেন, কোথাও পালিয়ে যাননি তিনি। কোনো নারী সম্পর্কে কিছু বলার আগে মানুষের শতবার ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ মামলায় শ্রদ্ধা ছাড়াও তাঁর বোন রেশমি, গাড়িচালক দানিষ এবং আদিল নামের এক সহযোগীকে আসামি করা হয়েছে।

নিহত শিবার মায়ের অভিযোগ, শ্রদ্ধা তাঁর ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সম্মানহানির হুমকি দিয়ে আসছিলেন। তাঁদের সম্পর্কের সময় শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।

শ্রদ্ধা দুবে ও তাঁর বোনের সন্ধান দিতে পারলে প্রত্যেককে ২৫ হাজার রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে লখনৌ পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম