ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:১৩:০৩ অপরাহ্ন
রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে লাগেজগুলো উদ্ধার করে।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পাঁচজনই পেশাদার অপরাধী। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করেছিলেন।

পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি। এ ঘটনায় মামলা করা হবে। এরপর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে সকালে তাঁরা জেলা ডিবি কার্যালয়ে যান। সেখানে আটক পাঁচজনকে দেখেছেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা পোশাক পরেছিলেন। আবার কেউ কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধি ব্যবহার করেছিলেন।

মোজাদ্দেদ জামানী সুমন বলেন, ক্রিকেটারদের লাগেজে থাকা প্রায় সব মালামালই উদ্ধার করা হয়েছে। তবে একজন ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা পাওয়া যায়নি। ওই টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাঁদের জানিয়েছে।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। অন্যদিকে, বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হচ্ছিল।

বুধবার সকালে রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় ক্রিকেটারদের আটটি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে অভিযান শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম