ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

পঞ্চাশ বছরের অভিনয়জীবন নিয়ে বই আসছে আজিজুল হাকিমের

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:২২:০৮ অপরাহ্ন
পঞ্চাশ বছরের অভিনয়জীবন নিয়ে বই আসছে আজিজুল হাকিমের

পাঁচ দশক ধরে অভিনয় করছেন অভিনেতা আজিজুল হাকিম। মঞ্চ দিয়ে শুরু হওয়া তাঁর দীর্ঘ পথচলায় নাটক, সিনেমা ও ওটিটি মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এবার নিজের ৫০ বছরের অভিনয়জীবনের অভিজ্ঞতা বইয়ের পাতায় তুলে ধরতে যাচ্ছেন এই অভিনেতা। এ নিয়ে একটি প্রকাশনা সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

মঞ্চে আজিজুল হাকিমের পথচলা শুরু নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে। থিয়েটারকে নিজের আঁতুড়ঘর হিসেবে দেখেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘মামুনুর রশীদের হাত ধরে আমার নাট্যজীবনের পথচলা শুরু। মঞ্চ আমাকে অভিনয়শিল্পী হিসেবে তৈরি করেছে। একজন শিল্পীর দীর্ঘ অভিনয়জীবন নিয়ে গবেষণা করে বই প্রকাশের উদ্যোগ নেওয়াটা সত্যিই সম্মানের।’

পাঁচ দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘৫০ বছর অনেক দীর্ঘ সময়। এই পথচলায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মঞ্চে অভিনয়, নির্দেশনা, বিজ্ঞাপন, নাটক, সিনেমাসহ সব ক্ষেত্রই উঠে আসবে এই বইয়ে। এর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে। যেহেতু বই বারবার প্রকাশ করা যায় না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি করতে চাই।’

আজিজুল হাকিম মঞ্চে অভিনয় শুরু করেন ১৯৭৭ সালে। নাট্যজন মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের মাধ্যমে তাঁর পথচলা শুরু হয়। ১৯৮১ সালে যুক্ত হন টেলিভিশন নাটকে। ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে দৃশ্যমাধ্যমে অভিষেক হয় তাঁর। পরে ‘তবুও তো সে’ নাটকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয়দক্ষতা ও সাফল্যের মধ্য দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম