ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

সৌদিতে মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির শিরশ্ছেদ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৩৯:৪৬ অপরাহ্ন
সৌদিতে মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির শিরশ্ছেদ

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। বুধবার (১৪ অক্টোবর) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সাজা কার্যকর করে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আজেল নিউজের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে।

পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের মতো পবিত্র স্থানে তা সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনা করে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে উচ্চতর পর্যায়ে রায় বহাল থাকার পর সাজা কার্যকরের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। মন্ত্রণালয় জানায়, ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের ভবিষ্যতেও আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।

এমএমএস


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম