ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৫২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৫২:৩৬ অপরাহ্ন
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

কৃষিখাতকে লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে এবং কৃষকদের সহায়তা করতে হবে। কৃষিতে ভর্তুকিও দিতে হবে। যদিও বিশ্বব্যাংক ও আইএমএফ ভর্তুকি দিতে বাধা দেয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষিবিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, যেসব খাতে ঘাটতি রয়েছে, গবেষণার মাধ্যমে সেগুলোর সমাধান করতে হবে। উৎপাদনের পর কৃষক ন্যায্য দাম পান না। আবার ফসল ফলানোর সময় তাঁদের বাড়তি দামে বীজ কিনতে হয়।

ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

কৃষি এখন লাভজনক নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো আয় না থাকায় মাঠে এখন শ্রমিক পাওয়া যায় না। কৃষি লাভজনক না হওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে প্রণোদনা দিতে হবে এবং কৃষকদের সহায়তা করতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, পেঁয়াজ চাষে বিপ্লব হয়েছে। এখন আর পেঁয়াজ আমদানি করতে হয় না। ফল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেলেও এর প্রক্রিয়া সুখকর নয়। জমিতে সার ব্যবহারের বিষয়ে কৃষকদের সচেতনতা বাড়াতে হবে। অতিরিক্ত ফার্টিলাইজার ব্যবহারে জমির উর্বরতা কমে যায়।

কৃষিবিজ্ঞানীদের বিষয়ে তিনি বলেন, তাঁদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি সব প্রতিষ্ঠানে ছেয়ে গেছে। এখন সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ এসেছে। সবাই ধৈর্য ধরে ধীরে ধীরে এগিয়ে গেলে সফলতা আসবে।

মতবিনিময় সভায় বাংলাদেশের কৃষির বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পণ্যের মানের দিকেও নজর দিতে হবে। বর্তমানে বাংলাদেশে অনেক পণ্যের উৎপাদন বেড়েছে। এখন রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। শুধু দেশের মানুষের জন্য নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছেও বাংলাদেশের কৃষিপণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

পাশাপাশি পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে কীটনাশক আরও উন্নত করার জন্য গবেষণার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম