ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৫৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৫৫:১৬ অপরাহ্ন
ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী

স্ত্রী নেই, তবু থেমে নেই জীবন। হাসছেন, গান শুনছেন, শুটিং করছেন। আর এসব স্বাভাবিক কাজের জন্যই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেতা জাহের আলভীকে।

প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের এই আক্ষেপের কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার মতো করেই স্ত্রীর কাছেও ক্ষমা চেয়েছেন এই অভিনেতা।

ফেসবুকে ইকরার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আলভী লিখেছেন, একজন মৃত মানুষের মূল্য অনেক জীবিত মানুষের চেয়েও বেশি। ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়টায় তাঁরা তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন।

কিন্তু সেই মানুষটিই এখন শুধুই স্মৃতি। তাই জন্মদিনের এই দিনে কিছু বিষয়ে ইকরার কাছে ক্ষমা চেয়েছেন আলভী।

ইকরাকে হারানোর পর নিজের স্বাভাবিক জীবনযাপন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ার কথাও লিখেছেন তিনি। তাঁর প্রশ্ন, স্ত্রী চলে যাওয়ার পরও কেন থেমে যাচ্ছে না তাঁর জীবন? কেন এখনো গান শুনছেন, হাসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিচ্ছেন এবং শুটিং করে জীবিকা নির্বাহ করছেন? কেন তিনি ভেঙে পড়ে নিজের ও সন্তানের জীবনও থামিয়ে দিচ্ছেন না?

আলভীর লেখায় উঠে এসেছে স্ত্রীকে হারানোর শোকের পাশাপাশি সন্তান রিযিককে ঘিরে তাঁর দায়িত্বের কথাও। বর্তমানে নিজের পরিবারকে সামলে ছেলেকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। আর এই চেষ্টার জন্যই যদি ইকরার কোনো অভিমান থেকে থাকে, তবে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।

ইকরার প্রতি ভালোবাসা ও অভিমানের কথাও অকপটে লিখেছেন আলভী। জানিয়েছেন, নামাজের বিছানায় মোনাজাতের সময় ইকরা থাকেন তাঁর ভাবনায়। স্ত্রীর প্রতি অভিমান থাকলেও তাঁর মনে কোনো ক্লেশ নেই।

বরং আবার দেখা হওয়ার প্রত্যাশায় বাকি আড্ডা আর অভিমানগুলো তুলে রেখেছেন সেই দিনের জন্য। একই সঙ্গে প্রয়াত স্ত্রীর কাছে তাঁদের সন্তান রিযিককে দেখে রাখার আকুতিও জানিয়েছেন তিনি।

তবে আলভীর এই ব্যক্তিগত শোকের পেছনে রয়েছে মামলার প্রসঙ্গও। ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন তিনি।

ইকরার জন্মদিনে আলভীর এই পোস্টে উঠে এসেছে হারানোর বেদনা, অভিমান, অনুশোচনা এবং সন্তানকে নিয়ে সামনে এগিয়ে চলার বাস্তবতা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম