ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
ঢাকার পার্কগুলো ব্যবহারের অনুপযোগী ও অনিরাপদ: সাদিক কায়েম

রাজধানীর পার্কগুলো সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তাঁর অভিযোগ, পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এক ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে আয়োজিত কর্মসূচিটির নেতৃত্ব দেন রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্ক প্রদক্ষিণ করে ম্যারাথনটি যমুনার সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক অংশ নেন।

অনুষ্ঠানে আবু সাদিক কায়েম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকেরা দিনের শুরুতে পার্ক ও মাঠে গিয়ে শরীরচর্চা করেন। কিন্তু ঢাকায় মানুষের সুস্থতার জন্য প্রয়োজনীয় পার্ক ও মাঠের অভাব রয়েছে। নামমাত্র যেসব পার্ক রয়েছে, সেগুলোর অনেকগুলোই কর্তৃপক্ষের অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন পার্ক মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। ফলে সাধারণ মানুষ নিরাপদে পার্কে গিয়ে শরীরচর্চা ও অবসর কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব পেলে পার্কগুলোর উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে সাদিক কায়েম বলেন, জনগণ তাঁকে নির্বাচিত করলে বিদ্যমান পার্কগুলো দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করা হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় নতুন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক বন্ধন জোরদার করতে ম্যারাথনের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আবদুস সাত্তার সুমন আরও বলেন, অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন, জনগণ ঐক্যবদ্ধ হলে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার