ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০২:৩০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:৩০:১৪ অপরাহ্ন
শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

রাজধানীতে শিশুকে অপহরণ থেকে রক্ষা, বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে অবৈধ পণ্য জব্দ এবং ছিনতাইকারী আটক—সাহসিকতা ও সততার স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর আনসারের পাঁচ সদস্যকে পুরস্কৃত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কৃত সদস্যরা হলেন আনসার শাহীন মিয়া, নারী আনসার সদস্য মোছা. তাছলিমা আক্তার, আনসার মো. কামাল উদ্দিন, পিসি নিজাম উদ্দিন ও আনসার খাইরুল ইসলাম।

জানা যায়, গত ১৩ অক্টোবর সচিবালয় মেট্রোরেল স্টেশনে নয় মাস বয়সী এক শিশুকে নিয়ে পালানোর চেষ্টাকালে রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্য শাহীন মিয়া। পরে শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, গত ১১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে চীনা নাগরিক শিয়াং ঝাওজুনের কাছ থেকে শরীরে লুকানো ১০০টি ইনসুলিন সিরিঞ্জ জব্দ করেন নারী আনসার সদস্য তাছলিমা আক্তার। প্রায় ২ লাখ ২০ হাজার টাকা বাজারমূল্যের এসব পণ্যসহ ওই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

একই রাতে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ও নগদ টাকাসহ মানিব্যাগ ছিনতাই করে পালানোর সময় এনএস রায়হান নামে এক ব্যক্তিকে আটক করেন পিসি নিজাম উদ্দিন, আনসার সদস্য কামাল উদ্দিন ও খাইরুল ইসলাম। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তাঁর মালামাল ফিরে পান।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, সদস্যদের ভালো কাজের তাৎক্ষণিক স্বীকৃতি ও উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের প্রতি তাঁদের সেবামূলক মনোভাব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার