ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

এবার আন্দোলনে নামছে থালাপতি বিজয়ের দল

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:৪২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৮:৪২:৩৬ অপরাহ্ন
এবার আন্দোলনে নামছে থালাপতি বিজয়ের দল

ভারতে ক্ষমতাসীন বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে যুক্ত হওয়ার পর কংগ্রেস নেতৃত্বাধীন আন্দোলনে অংশ নিতে যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে তামিলনাড়ুতে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে দলটি।

এবার জাতীয় পর্যায়ে বিরোধী জোটের আন্দোলনেও অংশ নেবে টিভিকে। এ তথ্য জানিয়েছেন তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটের শরিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালাভান।

শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে থিরুমাভালাভান বলেন, ‘টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। তারা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধী। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তারা তামিলনাড়ুর রাজ্য শাখায় যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও অংশ নেবে।’

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভে অংশ নেয় বিজয়ের দল। ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর এটিই ছিল তাদের প্রথম যৌথ আন্দোলন কর্মসূচি।

চেন্নাইয়ের এগমোর এলাকায় আয়োজিত ওই বিক্ষোভে টিভিকের প্রতিনিধিত্ব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী এ রাজমোহন। তবে বিজয় নিজে কর্মসূচিতে উপস্থিত ছিলেন না।

এর আগে গত ৩ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে টিভিকের প্রতিনিধিরা অংশ নেন। ওই বৈঠকে কংগ্রেস, টিভিকে, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেতারা উপস্থিত ছিলেন।

তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি বি মানিকম ঠাকুর বিজয়ের দলকে জোটে স্বাগত জানান। তিনি এ ঘটনাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালে অভিনেতা বিজয়ের হাত ধরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠিত হয়। তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসা দলটি প্রথম নির্বাচনেই জয়ী হয়ে সরকার গঠন করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচআর


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?