ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

তরুণীর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:৫০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:৫০:১৩ অপরাহ্ন
তরুণীর ব্যক্তিগত ছবি ছড়ানোর হুমকি, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেওয়া এবং তাঁর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবির অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। রবিউল ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা নেন রবিউল। পরে তাঁর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী তরুণীর মা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হুমকির বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তাঁরা আইনের আশ্রয় নেন। মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের উল্টাডাব এলাকায় অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার ভোররাতে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের সময় রবিউলের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর সাত থেকে আটটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক