ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ১০:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ১০:২৫:২১ অপরাহ্ন
চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার সার্কিট হাউসে ফিরে গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরে তিনি সিন্ডিকেট সভা ডাকেন।

চুয়েটের কয়েকজন সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনলাইনে সভাটি আহ্বান করেছিলেন উপাচার্য। তবে সভায় চুয়েটের কোনো সিন্ডিকেট সদস্য অংশ নিয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ বিষয়ে চুয়েটের সাতজন সিন্ডিকেট সদস্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুজন ছাড়া কেউ কল রিসিভ করেননি।

চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান বলেন, “আমি পরিবার নিয়ে ছুটিতে আছি। তাই সভায় যোগ দিইনি।”

আরেক সদস্য অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল বলেন, তাঁর মা অসুস্থ থাকায় তিনি সভায় অংশ নিতে পারেননি।

এদিকে চারজন বহিরাগত সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি সভায় অংশ নিয়েছেন বলে জানান। তবে সভায় চুয়েটের কোনো সিন্ডিকেট সদস্য অংশ নেননি বলে নিশ্চিত করেন তিনি।

সভার বিস্তারিত জানতে চাইলে অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান বলেন, “মিটিংয়ের আপডেট উপাচার্য নিজে জানাবেন।”

এদিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।

এর আগে উপাচার্য সিন্ডিকেট সভা আহ্বান করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এ বিষয়ে জানতে চুয়েটের সিন্ডিকেট সদস্য ও ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি বলেন, “উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে আছে কি না, তা জানি না। নিয়ম হচ্ছে রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসা।”

এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের দাবি, তিনি রেজিস্ট্রারের পদ থেকে আগেই পদত্যাগ করেছেন।

সর্বশেষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য। পরে জরুরি চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?

চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?