ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৩৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৩৯:২২ পূর্বাহ্ন
মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষায় মৎস্য অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।

আহত ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি পৌর এলাকার অনুরাগসংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে একটি দল স্পিডবোটে করে নদীতে টহল ও মৎস্য অভিযান পরিচালনা করছিল। এ সময় হঠাৎ স্পিডবোটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে স্পিডবোটটি নদীর তীরে থাকা একটি ইটের স্তূপে সজোরে ধাক্কা খায়। এতে স্পিডবোটে থাকা সবাই কমবেশি আহত হন।

আহতরা হলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু, স্পিডবোটচালক মো. আশরাফুল, আনসার সদস্য মো. রেজাউল, ইউএনওর গানম্যান মো. জসিম এবং স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। আশঙ্কাজনক অবস্থায় স্পিডবোটচালক মো. আশরাফুলকে অ্যাম্বুলেন্সে করে বরিশালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশের সদস্য ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আহতদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

প্রাথমিকভাবে অভিযান পরিচালনায় ব্যবহৃত স্পিডবোটটির আকস্মিক যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম হাবিবুর রহমান জানান, আহত ইউএনওর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত। তাঁকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত স্পিডবোটচালককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ

৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ