ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৪৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৪৩:৪১ পূর্বাহ্ন
রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক যুদ্ধ শেষ হয়েছে, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করে সবাই যেন ইজ্জত-সম্মানের সঙ্গে মিলেমিশে থাকতে পারেন, সেটিই হোক সবার অঙ্গীকার।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এ্যানি বলেন, “আমরা যারা সরকারি দল, আমাদের যেমন নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি আছে, ঠিক তেমনি বিরোধী দলে যারা আছেন, তাঁদেরও নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে। আমরা যেদিন দায়িত্ব নিয়ে শপথগ্রহণ করেছি, সেদিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল কতটুকু দায়িত্বশীল আচরণ করেছে, তা-ও বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?”

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশানঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’

টেসলাকে খোঁচা দিয়ে গাড়ি উড়িয়ে দেখাল আলেফ, দাবি ‘আমরাই প্রথম’