ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

কিশোর গ্যাং নির্মূলে থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন
কিশোর গ্যাং নির্মূলে থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ

কিশোর গ্যাং নির্মূলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে ওসিকে দায়িত্বে থাকতে দেওয়া হবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম মণি বলেন, “চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নাই। ওসি সাহেব, আপনাকে আমি এখানে বললাম, চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।”

এ সময় ওসিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, তাঁর নাম ব্যবহার করে আউয়াল নামে এক ব্যক্তি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ রয়েছে। আউয়ালসহ আরও একজন বর্তমানে পলাতক। আউয়ালকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন তিনি। চিফ হুইপ বলেন, “চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই।”

সভায় উপস্থিত সবার উদ্দেশে চিফ হুইপ বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ দখলবাজি করলে তাঁকে ফোনে না পেয়ে মেসেজ দিয়ে জানাতে হবে। তিনি রাতে মেসেজ দেখেন বলেও জানান।

কোস্টগার্ডের সোর্সদের সতর্ক করে তিনি বলেন, প্রয়োজন হলে সবাইকে গ্রেপ্তার করানো হবে। তাঁদের বিরুদ্ধে থানায় দালালি করার অভিযোগ তুলে তিনি তা বন্ধ করার নির্দেশ দেন।

সমুদ্রে মাছ শিকারে ট্রলিং ট্রলারের ব্যবহার নিয়ে কোস্টগার্ডসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার উদ্দেশে নূরুল ইসলাম মণি বলেন, রাত ১২টার পর ম্যাজিস্ট্রেট চলে গেলে ট্রলিং শুরু হয় এবং তখন বরফকলও চালু হয়। বাংলাদেশের অন্য যেকোনো জায়গায় ট্রলিং হলেও পাথরঘাটায় তা হতে দেওয়া হবে না বলে জানান তিনি। এ ছাড়া পাথরঘাটায় এখনো যারা ট্রলিং করেন, তাঁদের এ কার্যক্রম বন্ধ করার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন ও সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবনার কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, তারেক রহমান সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। পাথরঘাটার চরের কোনো জেলে বা কৃষক বিপদে পড়লে তাঁকে কীভাবে উদ্ধার করা যায় এবং কীভাবে স্বাবলম্বী করা যায়, তা নিয়ে তিনি ভাবেন।

এ ছাড়া আর্থিক সংকটে মেয়ের বিয়ে দিতে না পারা পরিবারকে সহায়তা করা এবং দক্ষ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও তারেক রহমান ভাবেন বলে উল্লেখ করেন নূরুল ইসলাম মণি।

তিনি বলেন, সেই ভাবনা থেকেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে সারা দেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ

৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ