ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:০৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:০৪:৪৩ পূর্বাহ্ন
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ধীরগতি ও ক্ষমতাসীন দলের অনীহা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজের ভাষ্য, গণভোটে নাগরিকেরা রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় উপেক্ষা করে কিংবা সনদের অঙ্গীকার পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সংবিধানের খণ্ডিত সংশোধনের পরিবর্তে সামগ্রিক কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার দলিল নয়; এটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও নাগরিক অধিকার সুরক্ষিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়নি। এসব ঘাটতি দূর করতেই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সনদ স্বাক্ষরের এক বছর পরও এর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে আলী রীয়াজ বলেন, বর্তমান প্রক্রিয়ায় সংস্কারের ক্ষেত্রে অসম্পূর্ণতা ও আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। সংবিধানের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সংশোধন এনে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। বরং পুরো সংস্কারপ্রক্রিয়াকে একটি সমন্বিত প্যাকেজ হিসেবে বিবেচনা করতে হবে।

তাঁর মতে, গণভোটে জনগণের সম্মতি রাষ্ট্র সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ বৈধতা দিয়েছে। একই ভোটে নাগরিকেরা সরকার গঠনের পাশাপাশি সংস্কারের পক্ষেও মত দিয়েছেন। তাই সেই রায়ের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব হলো নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করা। জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখানো ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না।

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ

৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ