ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া

‘খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি’

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:০৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:০৫:৫৯ পূর্বাহ্ন
‘খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টা ৫৭ মিনিটে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা ও বক্তব্যের সমালোচনা করেন।

পোস্টে তিনি লেখেন, “ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ভণ্ড ডাক্তার খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি। এমনকি শেখ হাসিনার বিপক্ষে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেননি।

কিন্তু এ ভণ্ড ডাক্তার প্রায়ই দেখি নেতিবাচকভাবে আমাদের লড়াই-সংগ্রাম প্রশ্নবিদ্ধ করে পোস্ট করেন। যার মানুষের কাছে পরিচয় দিতে হয়, তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে। সে আবার অন্যদের ত্যাগকে ছোট করে কোন লজ্জায়।

এ পরিচয়হীন নির্লজ্জ নব্য রাজাকার, কাপুরুষ, গুপ্ত খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছে ২০২৪ সালের ২৫ আগস্টে। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব ভণ্ড খালিদুজ্জামানরা নব্য বিপ্লবী হয়েছে। আবার কখনো শেখ হাসিনা ফিরলে এরা গোঁফ-দাড়ি ছেঁটে ফেলে হয়তো নতুন রূপে আবির্ভূত হবে অথবা পাকিস্তানে পালাবে।

এসব সুযোগসন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিল। এখন এরা জামায়াত-শিবির রূপে ফিরে এসেছে। এদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত।

গণঅভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে। একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এ খালিদুজ্জামান টোটালি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ।”

রাশেদ খাঁনের পোস্টে খালিদুজ্জামানের রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে একাধিক অভিযোগ এবং কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ

৫০ হাজার কোটি টাকার বাড়তি ব্যয়, ঋণ ও কর্মসংস্থানে নতুন উদ্বেগ