ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:৪২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:৪২:১৪ অপরাহ্ন
চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

বরগুনার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং সেবার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

এ সময় নূরুল ইসলাম মনি বলেন, জেলার বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ সর্বত্র সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে চিফ হুইপ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে হাসপাতালের জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেন এবং এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নূরুল ইসলাম মনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও সক্ষম করে তুলতে হবে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং সেবার মান বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোর সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে, যাতে মানুষ নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা পান। রোগীদের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাসেবায় অবহেলা রোধে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

বরগুনার স্বাস্থ্য খাতের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন চিফ হুইপ। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. ওয়ালি উল্লাহ, জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরাত ই খুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজোয়ানুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাওয়াহসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক