ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:২০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:২০:১৯ পূর্বাহ্ন
‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

‘রাইজ় অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী অভিনেত্রী সোনম মালিক নিজের ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায়ের কথা তুলে ধরেছেন। ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সোনম জানান, তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। কিন্তু নানা বাধার কারণে গত এক বছর ধরে সন্তানের মুখ দেখতে পারেননি তিনি।

অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন সোনম। তাঁকে ওই অবস্থায় দেখে কারণ জানতে চান কাজল। পরে শোয়ের একটি কোণায় বসে কথা বলতে শুরু করেন দুই অভিনেত্রী। এ সময় গলায় থাকা একটি লকেট কাজলের দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে সোনম বলেন, ‘এটা আমার ছেলে।’ একই সঙ্গে বিষয়টি গোপন রাখার অনুরোধও করেন তিনি।

সোনম আরও বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।’

ছেলের বয়স ও সে কোথায় থাকে, তা জানতে চাইলে সোনম কাজলকে জানান, তাঁর ছেলে হরিয়ানায় থাকে এবং তার বয়স সাত বছর। সন্তানের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মী কাজলের কাছে নিজের মনের কথা খুলে বলে কিছুটা হালকা হওয়ার চেষ্টা করেন সোনম। কাজলও নীরবে তাঁর কথা শোনেন।

হরিয়ানার মেয়ে সোনম ভোজপুরি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে কাজের মধ্য দিয়ে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ধীরে ধীরে অভিনয়েও নিজের জায়গা করে নিচ্ছেন এই অভিনেত্রী।

তবে ঠিক কী কারণে তাঁর ব্যক্তিগত জীবনে এমন টানাপোড়েন চলছে কিংবা কে বা কারা তাঁকে ছেলের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত কিছু জানাননি সোনম।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা