ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, নিজের জীবনও শেষ করলেন প্রকৌশলী

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:২২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:২২:৩৩ পূর্বাহ্ন
স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, নিজের জীবনও শেষ করলেন প্রকৌশলী

ভারতের গুরুগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকার ফ্ল্যাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সফটওয়্যার প্রকৌশলী। আত্মহত্যার আগে নিজের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠিয়ে তিনি তাঁর বাবা ও বাড়িওয়ালাকে ঘটনাটি জানানোর অনুরোধ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিয়ন্ত্রণকক্ষে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, গুরুগ্রামের ৬৮ নম্বর সেক্টরের ‘এমথ্রিএম মেরিনা’ আবাসন প্রকল্পের ৭ নম্বর টাওয়ারের ১০৩ নম্বর ফ্ল্যাটে এক দম্পতির মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ এবং সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত দম্পতি হলেন ২৮ বছর বয়সী ফারহানা ও ৩০ বছর বয়সী মোহাম্মদ আসলাম। ফারহানার বাড়ি ভারতের কেরালায় এবং আসলাম বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। আসলাম গুরুগ্রামের ৫৮ নম্বর সেক্টরের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ফারহানা ছিলেন গৃহিণী।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিজের জীবন শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আসলাম প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠান। এতে তিনি তাঁর বাবা ও বাড়িওয়ালার মোবাইল নম্বর দিয়ে তাঁদের খবর দেওয়ার অনুরোধ করেন।

ইমেইল পাওয়ার পরপরই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।

ফরেনসিক দল ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট বা আত্মহত্যার চিঠি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আসলাম প্রথমে ফারহানাকে শ্বাসরোধে হত্যা করেন, এরপর নিজে আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা