ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ আজ বিশ্ব বিড়াল দিবস কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

‘তেলের দাম আরও বাড়তে পারে’

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৮:৪১ পূর্বাহ্ন
‘তেলের দাম আরও বাড়তে পারে’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক।

রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ নোভাক বলেন, বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে। হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে এবং আরও বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

নোভাক বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেলের সরবরাহ পুনরায় শুরু হলে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে বিশ্বের হাতে থাকা তেলের মজুত ব্যবহারের সক্ষমতা ইতোমধ্যে ফুরিয়ে আসছে।

অনুষ্ঠানে নোভাক জানান, রাশিয়ার তেল নিয়ে প্রথম ট্যাঙ্কারটি একটি রুশ বন্দর থেকে বিশ্ববাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে। গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন। ওই চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করবে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা চুক্তিটির সমালোচনা করেছেন। তাঁদের আশঙ্কা, এই চুক্তির মাধ্যমে রাশিয়ার আয় বাড়লে ইউক্রেনে দেশটির যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা