ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘আমি বন্দী কারাগারে’ গায়ক মুজিব পরদেশী কারাগারে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার জবিতে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ, ভিপি-জিএসকে মেরে বের করে দেওয়ার অভিযোগ স্বাস্থ্যখাতের বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি শফিকুল ইসলাম মিলন

রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:০৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:০৯:৩৬ অপরাহ্ন
রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই উন্মাদনার শেষ অধ্যায় হিসেবে আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

রাজধানী ঢাকার বিভিন্ন উন্মুক্ত স্থান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক, মাঠ, হোটেল ও কনভেনশন সেন্টারে বড় পর্দায় ম্যাচটি দেখার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ভেন্যুতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) বিশ্বকাপ ফাইনাল উপভোগের অন্যতম জনপ্রিয় ভেন্যু। উন্মুক্ত এই আয়োজনের স্পন্সর কোকা-কোলা বাংলাদেশ। টুর্নামেন্টজুড়েই এখানে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা গেছে।

মহসীন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হলে ফাইনাল উপলক্ষে বিশেষ ‘ওয়াচ পার্টি’ আয়োজন করা হয়েছে। ম্যাচ দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমস, ট্রফি-মার্চেন্ডাইজ জয়ের সুযোগ এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন।

জগন্নাথ হল ও হলপাড়া

জগন্নাথ হল ও আশপাশের হলপাড়া এলাকাতেও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।

মিরপুর সিটি ক্লাব মাঠ ও ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড

মিরপুর পল্লবীর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএসের কেন্দ্রীয় মাঠেও বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে ফাইনাল ম্যাচ। এসব আয়োজনও সবার জন্য উন্মুক্ত।

বনানীর কামাল আতাতুর্ক পার্ক

খোলা আকাশের নিচে বিশ্বকাপ ফাইনাল উপভোগের জন্য বনানীর কামাল আতাতুর্ক পার্কেও বিশেষ আয়োজন করা হয়েছে। ম্যাচ সম্প্রচারের পাশাপাশি থাকবে সংগীত পরিবেশনা ও বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম।

পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টার

বাণিজ্যিকভাবে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে রাজধানীর কয়েকটি হোটেল ও কনভেনশন সেন্টার। এর মধ্যে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ঢাকা, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ড, এলিট কনভেনশন হল, আর্টিসান ওয়াচ পার্টি এবং আইসিসিএল কনভেনশন হল। এসব ভেন্যুতে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট বা ফি পরিশোধ করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক