ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে প্রেরণ, পাচার চক্রের ২ সদস্য আটক তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের শুভ উদ্বোধন : ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সিআইডির নতুন মাইলফলক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:১২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:১২:৪১ অপরাহ্ন
খলচরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন পূর্ণিমা

দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে সফল ক্যারিয়ার গড়ে তোলা অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবার খলচরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে মূলত ইতিবাচক ও রোমান্টিক চরিত্রে দর্শকদের মন জয় করলেও ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চান তিনি।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, তিনি পর্দায় এমন একটি খলচরিত্রে অভিনয় করতে চান, যা দর্শকের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

পূর্ণিমার ভাষায়, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাকে কোনো খলচরিত্রে দেখা যায়নি। তার ধারণা, নির্মাতারা হয়তো তাকে এমন চরিত্রে কল্পনা করেননি।

অভিনেত্রীর ভাষ্য, “সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।”

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা পূর্ণিমা মনে করেন, একজন শিল্পীর জন্য বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার সুযোগ গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের প্রত্যাশা করছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার

শিশু উদ্ধার, ঘুষ প্রত্যাখ্যান ও ছিনতাইকারী আটক: পুরস্কৃত ৩ আনসার